Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

Sunday, February 5, 2012

Beautiful Bangladesh: An Exclusive Video


Bangladesh has been promoted in this exclusive video presentation that shows its beautiful and panoramic landscape through the eyes of an explorer.  Visiting the land of the largest mangrove in the world situated in the southern part of Bangladesh, the longest sea-beach in Cox's Bazar and the historical sites is going to be a timeless journey to any explorer who loves nature and history. Bangladesh proudly brands the word "resiliency" in action where people have always fought and won against all the adversaries and have proudly prevailed. Visit Bangladesh to explore the real school of life through the following video!

Monday, January 9, 2012

Can foreign tourists help US economy?


The US tourism industry is seriously looking for foreign tourists to beef up its declined profit. Since 9/11, the federal government strengthened travel requirements, getting a temporary visitor visa remains a daunting and sometimes insurmountable hurdle. Now, the tourism industry has started campaign to persuade Congress to overhaul the State Department's tourist visa application process.

Thursday, April 28, 2011

Cherry Blossom 2011

Tuesday, February 22, 2011

পানকৌড়ির গল্প: ০০১

Meddah (The Story Teller)
পানকৌড়ির গল্প কিছু কাল্পনিক চরিত্র ও ঘটনার সন্নিবেশ। অবসরে কী বোর্ডের উপর আলতো হাতে ফুটিয়ে তোলার চেস্টা কিছু শব্দচিত্রের নির্মাণ যা খুব অজান্তে হৃদয়কে স্পর্শ করে। জীবন নদীর মতো প্রবাহমান। সময়ের সকল ব্যবধানকে অতিক্রম করে তার মাঝে বেঁচে থাকে খন্ড খন্ড গল্পগুচ্ছ। কিছু গল্প চলে আমাদের আলাপনে। কিছু গল্প আমরা বয়ে বেড়াই অদ্ভুত এক বোঝার মতো। আমাদের গল্পগুলো তার চরিত্রে আর প্রকাশে এক অনন্য আনন্দ বেদনার কাব্য। পানকৌড়ির গল্প শুরু হলো তুরস্কের মেদ্দার (গল্প বলিয়ে'র) অবলম্বনে। মেদ্দারা ভ্রাম্যমান গল্পকার যারা কফি হাউজের সামনে লোকজন জড়ো করে গল্প শুনাতেন যার মধ্যে থাকত অনেক নীতিকথা। তাহলে শুরু হোক পানকৌড়ির গল্প। এতে নীতিকথা তেমন না থাকলেও জীবনের বিচিত্র কথামালা নীরবে ঠাঁই নেবে।

Tuesday, February 8, 2011

Watch Birds of Paradise

PBS Produced the video documentary on the "Birds of the Paradise" that features,  birds " on the island of New Guinea in the South Pacific lives the most striking and diverse group of birds on the planet. Birds of paradise defy imagination. Covered in spectacular plumage, each species within the Paradisaeidae family is distinct.

Thursday, January 6, 2011

ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল জু’তে আলোকসজ্জা

বছরের শেষ দিন। ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল পার্ক জু’তে গেলাম রাতের বেলার আলোকসজ্জা দেখতে। গত ক’বছর ধরেই এই “জু-লাইট” বা আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। কিন্তু দেখতে যাওয়া হয়ে উঠে না।

Tuesday, November 16, 2010

দেশের মাটিতে ক'দিন: পর্ব ০২

সকাল এগারটা কুড়ির দিকে জার্মান সময়ে বিমান রওয়ানা দিয়ে বাহরাইন অভিমুখে। প্রায় ৮ ঘন্টার টানা যাত্রা। বাহরাইনে গিয়ে পৌঁছাবে সন্ধ্যা সাতটা কুড়িতে। সাধারণত: বিমান যাত্রায় মাঝপথটা বড্ডো বিরক্তিকর মনে হয়। হঠাৎ করে মনে হয়, সময় কাটছে না। আমি চোখ বুঁজে সময় কাটাবার চেস্টা করি। তার মাঝে বিমানবালা এসে দুপুরের খাবার পরিবেশন করল। কোনকিছুই ভাল লাগছে না। মনটা কেমন যেন দোটানায় পড়ে আছে। একদিকে ভাবছি আমার স্ত্রী আর সন্তানরা ঠিক এখন কি করছে? স্কুলের পথে। অন্যদিকে ভাবছি, বাবা কি করছে? হয়তো প্রহর গুণছেন। একমাত্র ছেলেকে কাছে ফিরে পাওয়ার আনন্দ কতো গভীর। সারাদিন শেষে আমার ছেলেমেয়েরা যখন প্রতিদিন দু বাহুতে আশ্রয় নেয়, তখন বাবা হওয়ার আনন্দটা গভীরভাবে বোধ করি। আর আমার বাবা যখন বছর শেষে তার ছেলেকে কয়েক সপ্তাহের জন্য ফিরে পায়, তখন তার আনন্দ ও তৃপ্তি কতোটা গভীর ও বিশাল তা এখান থেকে একটু অনুভব করার চেস্টা করি।

Tuesday, November 9, 2010

দেশের মাটিতে ক'দিন: পর্ব ০১

হঠাৎ করেই আমার দেশে আসার সিদ্ধান্ত হলো। বাবা বেশ ক' মাস থেকেই অসুস্থ। তাকে দেখার জন্যই ৩ সপ্তাহের ছুটিতে নিয়ে ঢাকায় ফেরা। যেমন কথা তেমন কাজ। খোঁজ খবর করে পাওয়া গেল গালফ এয়ার-এর টিকেট। স্ত্রী আর সন্তান সন্ততিকে দেশে রেখা একা দেশের বাড়ীতে আসার মধ্যে যতোটা রোমাঞ্চ, ততোটাই কস্ট। বুধবার দিন অফিস করার কথা বেলা ১টা পর্যন্ত। তারপর বাড়ী ফিরে বাক্স-পেটরা নিয়ে বিমান বন্দরের দিকে ছুটতে হবে বিকেল পাঁচটার মধ্যে। শেষ মুহুর্ত্বে অফিসের কাজ শেষ করতে করতে বেরোলাম আড়াইটা। ফোনে স্ত্রীকে বললাম, লাগেজের ভেতরটা আরেকবার গুছিয়ে রাখতে। বাড়ী ফিরলাম সোয়া তিনটা। স্ত্রী'র হাত থেকে লাগেজ ওজন করতে গিয়ে দেখি ওজন ৫০ এর চেয়ে কয়েক পাউন্ড বেশী। মনে মনে প্রমাদ গুণলাম। বললাম, যা হবার হয়েছে। বিমান বন্দরে গিয়েই ওজনের ঝামেলা মেটাব।